চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আবু সালেম মোহাম্মদ নোমান
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব আবু সালেম মোহাম্মদ নোমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ০১ ডিসেম্বর, ২০২৫খ্রিঃ তারিখে ভোলা জেলায় যোগদান করেন। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম থেকে এলএলবি(সম্মান) এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) এর ৪র্থ ব্যাচের একজন মেধাবী সদস্য। তার সার্ভিস আই.ডি নং-২০১০২০৪০৪৭। তিনি ইতিপূর্বে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্রগ্রাম, সিনিয়র সহকারী জজ হিসেবে চাঁদপুর, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে চট্রগ্রাম, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে চট্রগ্রাম এবং সর্বশেষ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, লক্ষ্মীপুর হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন। তিনি অস্ট্রেলিয়া ও ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।